বাংলাদেশের শ্রেষ্ঠ কলামিস্টদের একজন কামরুল হাসান বাদল। বিডিনিউজ২৪ ডটকম ছাড়া জাতীয় গণমাধ্যমগুলোতে খুব বেশি লেখেননি বলে তাঁর পরিচিতির সীমানা ছড়িয়ে পড়েনি দেশজুড়ে। কিন্তু গুণবিচারী পাঠক তাঁকে ঠিকই খুঁজে নিয়েছেন। কামরুল হাসান বাদলের লেখার বিষয় দেশ, দেশের মানুষ, সমকালীন রাজনীতি ও সমাজ। তাঁর ভাবনাকে তিনি তুলে ধরেন অকাট্য যুক্তিতে, ইতিহাসকে তিনি টেনে আনেন শিক্ষার মাধ্যম হিসেবে। তাঁর গদ্য সাবলীল ও সুন্দর। এ কারণে ‘স্বকালচিত্র’ গ্রন্থে তাঁর যেসব কলাম প্রকাশিত হয়েছে সবগুলোই পাঠকের মনেেিযাগ কাড়বে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এসব সরস গদ্যের মধ্যেই লুকিয়ে আছে অনেক কিছুর দিকনির্দেশনা। বইয়ের প্রবন্ধগুলো পাঠকের চিন্তার দিগন্তকে প্রসারিত করবে। কারণ এগুলো যুক্তি ও কল্পনার মিথস্ক্রিয়ায় অনবদ্য হয়ে উঠেছে। বইটি বহুল পঠিত হোক। এটির যত বেশি পাঠক বাড়বে, আমাদের দেশে তত বেশি সচেতন মানুষের সংখ্যাও বাড়বে। ড. অনুপম সেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী উপাচার্য প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়