মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন-এর উদ্যোগে দেশব্যাপী নারীর ক্ষমতায়নে অনলাইনে বিভিন্ন প্রশিক্ষণ আয়োজনের লক্ষ্যে ২০২০ সনের সেপ্টেম্বর মাসে নারীর স্বনির্ভরতায় ই-প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। নভেম্বর ২০২৪ পর্যন্ত প্রায় ৩০ হাজার নারীকে জনপ্রিয় ২০টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়। দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীগণ তাদের দৈনন্দিন পড়াশুনা, গৃহস্থালি, চাকরি ও অন্যান্য দায়িত্বপালনের ব্যত্যয় না ঘটিয়ে এ প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারেন। অংশগ্রহণকারি প্রশিক্ষণার্থী, বিভিন্ন ট্রেডের শিক্ষক, কারিগরি টিমের সদস্য এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নীতি নির্ধারকগণ এ পদ্ধতির প্রশংসা করেছেন।
এ প্রকাশনার মাধ্যমে নারীদের ক্ষমতায়নে সেট প্রোগ্রামের পরিচালনা সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া যাবে। প্রকাশনায় বাংলাদেশ প্রেক্ষিত; নারীর ক্ষমতায়নে প্রশিক্ষণ কার্যক্রম; অনলাইন প্লাটফর্ম; নারীর স্বনির্ভরতায় ই-প্রশিক্ষণ কার্যক্রম; সেট অপরাজিতা অ্যাওয়ার্ড; সেট প্রোগ্রাম বিষয়ে অনলাইন জরিপ ও প্রশিক্ষণার্থীদের মতামত; সেট প্রোগ্রামের কোর্স আউটলাইনস অধ্যায়ে বিষয়বস্তুর সন্নিবেশ করা হয়েছে।