স্বৈরাচারের ঘরে বইটা মূলত মেয়েদের যাপিত জীবন নিয়ে লেখা। বিশেষ করে বাংলার মেয়েরা তাদের বাবার বাড়িতেও বৈরী পরিবেশের মুখোমুখি হয়। নিজ বাবা-মায়েরাও স্বৈরাচারির ভূমিকায় অবতীর্ণ হয়। মেয়েদের স্বাধীনতা অনেকাংশেই থাকে না। মেয়েরা আপন ঘরে পরবাসী হয়ে যায়। সবাই যে হয় তা নয়। এরপর আসে স্বামীর বাড়ি এবং শ্বশুর বাড়ির কথা। অনেক স্বামীই স্ত্রীকে উপযুক্ত মর্যাদা দেয় না। এখানেও মেয়েদের স্বাধীনতা থাকে না। নিজস্ব মতামতের কোনো মূল্য থাকে না। এ ক্ষেত্রে অনেক ব্যক্তিত্বসম্পন্ন মেয়েরাও অসহায় হয়ে পড়ে। জীবনের সকল পর্যায়য়েই তাদের করতে হয় আপস।