ছেড়া ছেড়া সাদা কালো চলমান মেঘ মালাগুলোর ফাক ফোকরে একটা নতুন দিবসের অবয়ব পরিস্কারভাবে প্রতিফলিত হবার প্রাক্কালে ষাটের দোড়গোড়ায় কম্পমান জীর্ণ শির্ণ সাদা কালোর হিজিবিজি অবয়বে একটা স্পষ্ট বিরক্তিকর বাক্য নির্গত হয়, কুত্তার বাচ্চা অন্ধ বানায়া রাখছস আবার পেসাব খানা পর্যন্ত যাওনের সময়ও দিলি না। ফাতেমা ওরফে ফাতু বিবির এই বাক্যচয়ন গৃহকর্তীকে সচল ও বিরক্ত করে।
দুর দুই তিন দিন পরপর এরকম করলে ক্যামন লাগে। আরামের ঘুম হারাম করে ফাতুর গালে ঠোনা দিয়ে তিন চারটা খাস বঙ্গ শব্দ চয়নে বাথরুমে প্রবেশ করে পানি শূন্য পাত্র এবং নির্বাক পানির কল দেখে পুনরায় সেই শব্দ চয়ন তবে এবার ফাতুকে লক্ষ্য করে নয়, লক্ষ্য করে তাকেই যাকে ইতোপূর্বে ফাতু একচোট ঝেড়ে দিয়েছে। এক্ষেত্রে ফাতু ও লুবার মধ্যে তেমন কোন বিরোধ নেই। লুবার বয়সও মাঝার হাড় হাটুর হাড় ব্যাথা করার পর্যায়ে। গতকাল ভ্রাম্যমান বুয়া জানান দিয়েছে সে তিনদিন আসতে পারবো না। মুতের কাথা ধুয়ে রোদে বিছানো এবং কর্ম সম্পাদনকারীকে পরিচ্ছন্ন করা কলেজ পড়ুয়া সামিকে নাস্তা যোগান এতগুলো কাজ এক হাতে করতে হবে চিন্তাটা মাথায় আসতেই হঠাৎ