রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংক কাউন্টার। ভর্তির জন্য লাইনে দাঁড়িয়েছি। বুকের ভেতরে কোথায় যেন একটা অজানা আবেগ কাজ করছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ক্ষুদ্র পরিসর থেকে রাজশাহী বিভাগীয় শহরের বৃহত্তর পরিবেশে। কলেজের পাঠ চুকিয়ে বিশ্ববিদ্যালয়ে। লেখা-পড়ার জন্য একটা উল্লম্ফন। কে না চায় বিশ্ববিদ্যালয়ে পড়তে। কিন্তু সবার ভাগ্যে তা তো আর হয়ে ওঠে না। কিন্তু ভাগ্য সু-প্রসন্ন ছিল। ব্যাংক কাউন্টারে ভর্তির খাতায় সিল পড়ল। ভর্তি হলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে।
বাল্যকাল থেকে রাষ্ট্র, রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র ব্যবস্থাপনা এবং রাষ্ট্র পরিচালনা নিয়ে আমার অনেক আগ্রহ ছিল। চাঁপাইনবাবগঞ্জের 'জহিরউদ্দিন পাবলিক লাইব্রেরি' একটি সমৃদ্ধ লাইব্রেরি। সেখানে প্রচুর ভালো বইয়ের কালেকশান। প্লেটো, অ্যারিস্টটল, ম্যাকিয়াভেলি,