ফিলিপাইনের এক ধনীর মেয়ের গর্ভে শিউলীর জন্ম। পিতা অবসর প্রাপ্ত জেলা প্রশাসক । জন্মের সময় তার মা মারা গেলে, সৎ-মা স্বর্ণময়ীর অতি আদরে স্বর্ণভিলায় তিনি বড় হয়ে উঠেন। তাঁর জীবনের ঐশ্বর্য এবং নিঃসঙ্গতার নানা কাহিনি নিয়ে উপন্যাসটি রচিত হয়েছে। অর্থাৎ ঐশ্বর্য কখনাে সামাজিক নিরাপত্তার নিয়ামক হতে পারে না- এটি এ লেখার প্রধান উপজীব্য। তাছাড়া, শিক্ষাঙ্গনের নানান ঘটনা প্রবাহ; গ্রামীণ আর্থিক ও সামাজিক উন্নয়নের একটি ভাবনা; কিছু ধর্মীয় বিষয়াদির আলাপচারিতা নিয়ে উপন্যাসটি রচিত হয়েছে। গ্রন্থে যে সকল ধর্মীয় বিষয় বা জ্ঞান-বিজ্ঞানের বিষয় আলােচিত হয়েছে—সে সকল বিষয়ে প্রকৃত তথ্যের সাহায্য নিয়ে রচনার চেষ্টা করা হয়েছে। তথাপি, আমার অজ্ঞতা এবং অসতর্কতা হেতু কোনাে ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হলে তার সমালােচনা সাদরে গৃহীত হবে।