‘তব কথামৃতম’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ
‘শ্রীম’ কথিত ‘শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত’ গ্রন্থের আবেদন ক্রমবর্ধমান। পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখে সর্বকালের সর্বজনীন আধ্যাত্মিক তত্ত্ব এই গ্রন্থে অতি সহজ, সরল ও সরসভাবে পরিবেশিত হয়েছে। এই গ্রন্থেরই এক অনন্য ভাষ্য এই বই, ‘তব কথামৃতম্’। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার-এর অধ্যক্ষ স্বামী লোকেশ্বরানন্দজী মহারাজ কৃত ‘শ্রীশ্রীরামকৃষ্ণ-কথামৃত’-এর ব্যাখ্যা বেশ কয়েক বছর ধরে কলকাতা ও সন্নিহিত অঞ্চলের জনসাধারণকে আনন্দ দিয়ে আসছে। তাঁর ভাষণ ও আলোচনার প্রধান বৈশিষ্ট্য এই যে, এমন সহজ ও সাবলীল এক ভঙ্গিতে তিনি বলেন, যাতে গভীর ও দুরূহ তত্ত্বও সাধারণ মানুষের কাছে প্রাঞ্জল ও আকর্ষণীয় হয়ে ধরা দেয়। জনসাধারণের ব্যাপকতর অংশের কথা, মনে রেখে লোকেশ্বরানন্দজী মহারাজকে আমাদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল, তিনি যেন ‘কথামৃত’-এ বিধৃত শ্রীশ্রীঠাকুরের বাণীর একটি ভাষ্যালোচনা-গ্রন্থ প্রণয়ন করেন। সেই অনুরোধেরই ফলশ্রুতি, ‘তব কথামৃতম্’।
এ-গ্রন্থ শুধুই সমগ্র ‘রামকৃষ্ণ কথামৃত’-এর সম্পূর্ণ ব্যাখ্যা নয়, শ্রীরামকৃষ্ণের যাঁরা গৃহী ও ত্যাগী শিষ্য এবং তাঁর পুণ্য সাহচর্য যাঁরা লাভ করেছিলেন, তাঁদের সর্বাঙ্গীণ পরিচিতি যেমন এতে দেওয়া হয়েছে, সেই সঙ্গে ভারতের বিভিন্ন প্রান্তে গড়ে-ওঠা রামকৃষ্ণ-মঠ ও মিশনের নানান শাখা সম্পর্কেও বহু অজ্ঞাত তথ্যে সমৃদ্ধ এক সামগ্রিক পরিচয়ও এই গ্রন্থে।
সূচীপত্র
*
‘শ্রীম’ ও ‘কথামৃত'-১১
*
‘কাঁচা আমি’ ও ‘পাকা আমি’-২৬
*
‘তাঁর ইতি করা যায় না’-৩৬
*
‘ঈশ্বরের শক্তিতে সব শক্তিমান’-৫১
*
‘তাঁর প্রেমের সাগরে ঝাঁপ দাও’-৬৫
*
‘কলমীর দল’-৭৯
*
‘শুধু পাণ্ডিত্যে কি হবে?’-১১৫
*
‘সত্য কথাই কলির তপস্যা’-১৩১
*
কেউ পাপী নয়-১৪২
*
মধুরভাব-১৫৫
*
দৈব ও পুরুষকার-১৭৭
*
‘সংসার করতে দোষ কি?’-১৮৬
*
ভক্তিপথ-২১২
*
সাধুসঙ্গ ও সন্ন্যাসীর আদর্শ-২৬৫
*
শ্রীরামকৃষ্ণ : সমাধিমন্দিরে-২৮১
*
‘কর্মের ফল আকাঙক্ষা করবে না’-২৯৫
*
জ্ঞানপথ-৩০৫
*
‘যত মত তত পথ’-৩২৩
*
অবতারবরিষ্ঠ-৩৪০
*
বরানগর মঠ-৩৬১