হাদীসের মান ও মূলনীতি: হাদীসের মান (সহীহ-হাসান-যঈফ) নির্ণয়ের সূত্র এবং হাদিস শাস্ত্রে পাণ্ডিত্য অর্জনের প্রথম সোপান নিয়ে বিস্তারিত আলোচনা।
পরিভাষা ও বিশ্লেষণ: শরহে নুখবাতুল ফিকার কিতাবে উল্লেখিত ৭৫ প্রকার হাদিসের আভিধানিক ও পারিভাষিক অর্থ, প্রকার, শর্ত, হুকুম এবং পার্থক্য উদাহরণসহ নতুন বিন্যাসে উপস্থাপিত।
বুনিয়াদী সংকলন: শায়খ আব্দুল হক মহাদ্দিসে দেহলবী (রাহ.)-এর বিখ্যাত 'মোকাদ্দিমাহ' গ্রন্থের হরকতসহ সরল অনুবাদ সংযোজিত।
বিভ্রান্তির নিরসন: 'হাদীস অস্বীকারের বিভ্রান্তি' প্রবন্ধে আধুনিক ফিতনাহর দাঁতভাঙ্গা জবাব এবং বর্ণনা ও বুদ্ধিভিত্তিক প্রমাণাদি উপস্থাপন।
সাহাবা ও তাকলীদ: 'আদালতে সাহাবা' প্রবন্ধে কুরআন, হাদীস ও যুক্তির আলোকে সাহাবায়ে কেরামের মর্যাদা এবং 'তাকলীদে আইম্মা' নিবন্ধে সমকালীন বিভ্রান্তির নিরসন।
কিতাব পরিচিতি: তাকমীল ফিল হাদীস ও ফযীলত জামাতের সকল হাদীস কিতাবের বৈশিষ্ট্য, সংকলনের কারণ এবং কপি সংখ্যার বিবরণ।
রাউইদের জীবনী: হাদীসের সংকলক, সাহাবী এবং তাবেঈসহ শতাধিক নির্ভরযোগ্য রাউইর সংক্ষিপ্ত ও সারগর্ভ জীবনী।