টাইম ট্রাভেল কি বুঝতে পারছেন তো- বৈজ্ঞানিকদের তৈরী কোন এক অত্যাশ্চর্য মেশিনে চেপে বর্তমান সময়ের চাইতে বহু আগের যে কোন এক সময়ে গিয়ে উপস্থিত হয়ে তখনকার ঘটনাবলী স্বচক্ষে দেখা। আবার এমনও হতে পারে যে ভবিষ্যতের কোন এক স্থানে গিয়ে সেখানকার ঘটনা প্রবাহে নিজেকে সম্পৃক্ত করেছেন আপনি। যদিও এটা হবে যে কারুর জন্যেই এক অতি অদ্ভুত অভিজ্ঞতা যা এখনও কেবল বৈজ্ঞানিকদের চিন্তার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, কেননা এরকম মেশিন বানানোর জন্য ফিজিক্স-এর থিওরী বলুন অথবা ইঞ্জিনিয়ারিং-এর মেশিনারী বলুন, কোনটাই এখনো কিন্তু আবিষ্কৃত হয়নি !