তাকওয়া এমন এক অন্তর্মুখী শক্তিসম্পন্ন গুণ যা সুপ্ত আত্মা ও বিবেককে জাগ্রত ও উজ্জীবিত করে, যার প্রভাব কেবল মানুষের আনুষ্ঠানিক ইবাদত নামায, রোযা, হজ্জ, যাকাত, কুরবানী, পোশাক ও চেহারা-সুরতে পরিদৃষ্ট হবে না। জীবনের সর্বক্ষেত্রে বিশেষ করে কর্ম ও পেশাগত জীবনেও পরিদৃষ্ট হবে। জীবনের খন্ডিত অংশের তাকওয়া আল্লাহ্ তা‘আলার কাম্য নয়। এই প্রসংঙ্গে কুরআন মজীদের ইরশাদ হয়েছে--“হে ঈমানদারগণ! তোমরা যথার্থভাবে আল্লাহর অবাধ্যজনিত শান্তির ভয় কর এবং তোমরা তাকওয়া অবলম্বনকারী মুসলমান না হয়ে কোনো অবস্থাতেই ইস্তিকাল করো না। (৩ঃ১০২)