কেন এই বই?
কোনো জাতিকে ধ্বংস করতে হলে প্রথমেই ধ্বংস করা হয় তার শিক্ষা ব্যবস্থা। কারণ শিক্ষা গড়ে তোলে শিশুর চিন্তা-চেতনা, বিশ্বাস ও ভবিষ্যৎ। আজকের শিশুই আগামী দিনের সমাজ নির্মাতা। বর্তমান সময়ে নানা প্রলোভন, সুদভিত্তিক অর্থব্যবস্থা ও অপসংস্কৃতির আড়ালে মুসলিম শিশুদের ঈমান ও নৈতিকতা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি তথাকথিত কো-কারিকুলাম কার্যক্রমের নামে এমন অনেক বিষয় শেখানো হচ্ছে, যা একজন মুসলিম শিশুর আকিদা ও চরিত্র গঠনের জন্য অনুপযুক্ত।
অথচ একজন মুসলিম শিশুর প্রথম পরিচয় হওয়া উচিত তার রবের সাথে। সে জানবে তাওহিদ ও শিরক, ঈমান ও আকিদা, হুকুম-আহকাম, আদেশ-নিষেধ এবং আদব-আখলাক সম্পর্কে। তার শিক্ষা হবে এমন, যা তাকে একজন প্র্যাকটিসিং মুসলমান হিসেবে গড়ে তুলবে-ব্যক্তিজীবন ও পারিবারিক জীবনে আল্লাহভীরু, সচেতন ও দায়িত্বশীল।
এই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের ক্ষুদ্র প্রয়াস-মক্তবভিত্তিক শিক্ষা ব্যবস্থা। এই বইটি আপনার সন্তানকে সঠিক ইসলাহি শিক্ষার প্রথম ধাপের সাথে পরিচয় করিয়ে দেবে, ইনশা'আল্লাহ। আপনার সন্তানের ঈমানি ভবিষ্যতের জন্য বইটি সংগ্রহে রাখুন-প্রয়োজনে একদিন উপোস থেকে হলেও।
আল্লাহ সহায় হোন-আমিন।