বসুন্ধরার বুকে মানবজীবনে কেউ সুখ নিয়ে কাঁদে, কেউ দুঃখ নিয়ে হাসে, জোয়ার ভাটার খেলা চলে সর্বত্র। ভালোবাসার টানে কাছে আসে, আবার সেই ভালোবাসার মানুষকে ছেড়ে চলে যায়। বাঁচে সবাই, কেউ পেয়ে- কেউ হারিয়ে। যাপিত জীবনের চক্রে প্রতিনিয়ত বদলে যায় জীবনের গল্প। কেউ হেসে যায়, কেউ কাঁদে। কারো হাসির মাঝেও লুকিয়ে থাকে কান্না। আড়ালে রয়ে যায় ভালোবাসা, স্বপ্ন কল্পনার মিশেল এক জগতে বুকের গহীনে অমরাবতী হয়ে। আকুতি থেকেই যায়-‘তারে বলে দিও’, বলা আর হয় না, দিন চলে যায়।
যে চলে যায়, তারার পানে চেয়ে চেয়ে ডাকলেও তার ফিরে আসার পথ খোলা থাকে না। সে চলে যায় ফিরে এসে এসে, একবুক দুঃখ নিয়ে সুদূরে।
| বইয়ের নাম | তারে বলে দিও |
| লেখক | জহিরুল হক |
| প্রকাশনী | মুক্তচিন্তা |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 96 |
| সংস্করণ | 1st Published, 2024 |
| বিভাগ | Contemporary Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।