বাজারে প্রচলিত তাযকেরাতুল আউলিয়া থাকলেও এই বইটি ব্যতিক্রম। ইতিপূর্বে শায়েখ ফরিদ উদ্দিন আক্তার (র) অনেক আগের লেখা এ বিষয়ে একটি বই প্রকাশ করেছি। তা কম বেশি ৫০০ পৃষ্ঠার মত। কিন্ত ঐ বইটির পর অনেক আউলিয়াগন দুনিয়া থেকে চলে গেছেন তাদের জীবনী ২/৪/৫ জনের পৃথক বের হলেও একত্রিত কোন বই বের হয়নি। আমরা অনেক বই পুস্তক তথ্য ও নানান উপায় এমনকি ভারতের দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার (র) দরবারের লাইব্রেরি হতে উর্দু বিষয়ের কিছু বই অনুবাদ করে অন্তত বাংলাদেশের হক কোন মারকায বা পীর মাশায়েখ হক্কানী রব্বানী আলেম ওলামা যাতে বাদ না পরে সেদিকে লক্ষ্য করে ১২২ জন মহা মানব আউলিয়াগনের জীবনী সংগ্রহ করে সংকলন ও প্রকাশ করা হয়েছে। যা বাংলাদেশের ব্যতিক্রম উদ্যোগ । আশা করি পাঠকগন উক্ত আউলিয়াগনের জীবনী ও কারামত পাঠ করে ইসলামের হুকুম আহকাম পালনে অনুপ্রাণিত হবেন।