মানুষের গতি প্রকৃতি দৃশ্যমান হলেও তার মনোজগত রহস্যময়। তা কেউ সহজে অনুধাবন করতে পারে না। তবে ব্যক্তি বিশেষের যে আবেগ-অনুভূতি থাকে, তা অনেক সময় ঘূর্ণায়মান আবর্ত সৃষ্টি করতে পারে- সেটাও উপলব্ধি করা যায়। কিন্তু বিশাল কোনো ঝাপটায় সেই আবেগ অনুভূতি পার্থিব জগত থেকে অপসারিত হয়ে গেলে থাকে শুধু স্মৃতিচিহ্ন। সেই স্মৃতিচিহ্ন সকল মানব মনে রেখাপাত করে। তা কখনও ফুরায় না।