নিউইয়র্কের ছোট্ট শহর এঞ্জেলিকা। ইচ্ছা দাঁড়িয়ে আছে খোলা জানালায়, দৃষ্টি নিবদ্ধ আকাশে-কি ঝকঝকে আকাশ, অজস্র তারায় ভরা। ইচ্ছার মনে পড়ছে কলকাতায় তাদের বাড়ির কথা। কলকাতায় তাদের বাড়ি বেলঘরিয়ায়। আচ্ছা, বেলঘরিয়ায় তাদের বাড়ির আকাশটাও কি আজ এমন স্বচ্ছ নীল আর অজস্র তারায় ভরা। কি জানি! হবে হয়তো।
ইচ্ছা আমেরিকা এসেছে দুই সপ্তাহ হলো, প্রথমে সে তার মামার কাছে বোস্টনে ছিল এক সপ্তাহের মতো। ইচ্ছা এখানে পিএইচডি করতে এসেছে স্কলারশিপ নিয়ে। তার ইউনিভার্সিটিটা এঞ্জেলিকা শহরে। ইচ্ছার মামা হিরন্ময় বসু আমেরিকা এসেছেন বিয়ের পরপরই। তিনি পরিবারের অমতে মেরিকে বিয়ে করেন। ইচ্ছার মামি মেরি খ্রিষ্টান, বিয়ের পর তিনি ধর্ম পরিবর্তন করে হিন্দু ধর্ম গ্রহণ করলেও পরিবারের কেউই তাকে এখনও মেনে নিতে পারেনি। কিন্তু মিষ্টভাষী মেরিকে ইচ্ছার বেশ লাগে। বলতে গেলে এক প্রকার জোর করে ইচ্ছা......