স্কুলজীবনে পছন্দের মানুষকে মনের মাঝে রেখে সারক্ষণ শুধু স্বপ্নই দেখেছে। কখনোই তারা দু’জন দু’জনকে কাছে পাওয়ার চেষ্টাই করেনি। দু’জনই দু’জনের অপেক্ষায় ছিল। এর মধ্যে স্কুল পেরিয়ে কলেজ জীবনে হারিয়ে যায় তারা। পনেরো বছর পর হঠাৎ ঢাকা কমলাপুর স্টেশনে দেখা হয়। একসাথে রেলগাড়িতে বাড়ি ফেরা। তবে কেউ কাউকে সেই মনের কথা বলতে পারেনি। দু’জনেই ভাবে হয়তো সেই বলবে? সেই ভাবনায় তবুও পথ চেয়ে থাকা।