“টেরর ফ্রম দ্য ডীপস্ অ্যান্ড আদার হরর স্টোরিজ” বইটির ভূমিকা থেকে নেয়াঃ অনেকগুলাে হরর ও ভৌতিক গল্প দিয়ে সাজানাে হয়েছে এবারের বইটি। গল্পগুলাে চমৎকার। পাঠকের ভাল লাগবে। ড্যাডি’ গল্পে একটি বাচ্চা এবং তার বাবার যে সম্পর্ক দেখানাে হয়েছে তা চিরন্তন হলেও এর ভৌতিক আবহ গা শিরশিরে অনুভূতি এনে দেয় পাঠকদের মনে। ফায়ার ট্র্যাপ’এর শেষের চমকটির জন্য পাঠক নিশ্চয় প্রস্তুত থাকবেন না! দ্যাট আগলি ম্যান’ একটি চমৎকার ভৌতিক গল্প। দ্য হেডলেস হর্সম্যান’ও তাই। রিভেঞ্জ অব অ্যানুবিস’ একটি দুর্দান্ত পিশাচ কাহিনি। রবার্ট ব্লচের এ গল্পটি বহুল পঠিত হলেও তাঁর গল্প ছাড়া সংকলনটি অসমাপ্ত মনে হবে বলেই এটি এ সংকলনে স্থান পেল। একই কথা প্রযােজ্য আরও কয়েকটি হরর গল্পের ক্ষেত্রে। যেমন রিচার্ড ম্যাথিসনের ‘দ্য ডেড সিটি’ বা সিনথিয়া ক্লেয়ারের ‘দ্য হরিফাইং এক্সপেরিমেন্টস’এর কথা এ প্রসঙ্গে উল্লেখ করা যায়। এডগার অ্যালান পাে’র দুটি গল্পও এ সংকলনে দেয়া হলাে। ‘দ্য উইচেস উপকথা টাইপের হলেও পাঠকদের ভালাে লাগবে ভেবে সংকলনে যুক্ত হলাে। আরেকটি পাঠকপ্রিয় গল্প হলাে ‘দ্য হাঙ্গার যেখানে এক লােক খিদের চোটে তার প্রেমিকাকেই খেয়ে ফেলে! ‘দ্য মিরর’-ও মন্দ নয়! আর সবশেষে ‘দ্য ইভিল ফোর্স নামে যে পিশাচ কাহিনিটি দেয়া হলাে সেটি যথেষ্টই উপভােগ্য। আশা করি বইটি হরর পাঠকদের কাছে উপভােগ্যই মনে হবে।