সংকলন ও সম্পাদনা : সহিদুল ইসলাম রনি ‘ঠাকুরমার ঝুলির গল্পগুলো’ বইটি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার-এর ঠাকুরমার ঝুলি বই থেকে বাছাই করা গল্প নিয়ে রচনা করা হয়েছে। এটি একটি শিশুতোষ বই। বড় সাইজে বোর্ড বাঁধাই এবং মোটা কাগজে ছাপা ৮০ পৃষ্ঠার বইটিতে প্রতিটি পৃষ্ঠায় বড় অক্ষরে প্রায় অর্ধেক পৃষ্ঠা লেখা এবং বাকী অংশটুকু রঙিন ছবি দেওয়া হয়েছে। পুরো বইটিতে ৯টি গল্প সংযোজন করা হয়েছে। গল্পগুলো হলোÑ ১. ছয় রানি আর হীরামন তোতা, ২. রাজকুমারী কঙ্কাবতী, ৩. দুষ্ট বাঘের পরিণতি, ৪. অন্ধ ও কুঁজোর আজব কাহিনি, ৫. বুড়ো ব্রাহ্মণ ও ব্রহ্ম দৈত্যর, ৬. দুই চোর ও গুপ্তধন, ৭. ব্রাহ্মণ ও যাদুর কলস, ৮. ছয় বউ ও রাক্ষসপুরী এবং ৯. পুকুরপাড়ের শাঁকচুন্নী। পুরো ৮০ পৃষ্ঠার চিত্রই এঁকেছেন বিখ্যাত চিত্রশিল্পী ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক সুভাষ চন্দ্র সুতার । বইটির গল্পগুলো খুবই মজার এবং শিশুদের কাছে খুবই আকর্ষণীয়।
| বইয়ের নাম | ঠাকুরমার ঝুলির গল্পগুলো (রঙিন) |
| লেখক | দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 80 |
| সংস্করণ | প্রকাশকাল : জুন ২০২৩ |
| বিভাগ | বয়স যখন ৮-১২: রূপকথা, উপকথা ও লোককাহিনী |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।