গ্রাম্য জীবনের স্নিগ্ধতা আর শহুরে ঝাঁ চকচকে রঙ্গিন জীবন আর এই দুইয়ের অবিরল টানা পোড়েন ক্লান্ত করে তোলে। ভারী হয়ে যায় হৃদয়। এই বিষম ভিন্নতায় উপলব্ধিগুলি ধরা দেয়। মেঘের খামে যে বৃষ্টি নামে তা হাসি ও কষ্টের শার্শি বেয়ে একই সাথে নেমে আসে যুগপৎভাবে। বিশ্বাসের সীমানা থেকে উঁকি দিয়ে দেখি জীবনের সাতরঙ। আমি দেখি আর ধারণ করার চেষ্টা করি হৃদয়ের তন্ত্রীতে, ধমনীতে, অলিন্দে। সেই বৃষ্টিতে ভিজে ভিজে পলিমাটির মতো নরম হয়ে উঠে আমার হৃদয়। সেই পলিমাটিতে জন্ম নেয় নতুন আশা আর সম্ভাবনার রেশম কোমল ঘাস।
| বইয়ের নাম | তিল্লির খন্ডচিত্র |
| লেখক | পরেশ চন্দ্র সূত্রধর |
| প্রকাশনী | অনার্য পাবলিকেশন্স |
| আইএসবিএন | 9789844250977 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 64 |
| সংস্করণ | 1st Published, 2023 |
| বিভাগ | জীবনী ও স্মৃতিচারণ: বিবিধ |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।