“তিন গোয়েন্দা ভলিউম-১০৪/২”বইটির শেষের ফ্লাপের কিছু কথা: গােরস্থানে সাবধান!: শামসুদ্দীন নওয়াব। রাতের ঝড়ে উপড়ে পড়েছে গােরস্থানের প্রাচীন হেডস্টোনগুলাে। তারপর গােরস্থানে উদয় হলাে অচেনা এক লােক । মুসাদের গ্রীনহাউসে রহস্যময়। আলােটা কীসের? ভীতিকর দুপ দুপ শব্দটা আসে কোত্থেকে? এসব প্রশ্নের জবাব জানতে কোথায় গেল তিন গােয়েন্দা? নেকড়ের বনে: শামসুদ্দীন নওয়াব। উলফলেকে চাচা-চাচির বাড়ি বেড়াতে গিয়ে বিচিত্র রহস্যের মুখােমুখি হলাে রবিন। উলফদের বাড়িতে যাওয়া নিষেধ কেন? চাদনিরাতে বনের ভিতর। কীসের গর্জন শােনা যায়? বুনাে প্রাণীগুলােকে নিষ্ঠুরভাবে খুন করে রেখে যায় কে? মানুষের দিকে হাত বাড়াবে না তাে ওই জঘন্য খুনি? খাবারচোর: শামসুদ্দীন নওয়াব। কিশােরদের পাড়ায় হঠাৎ করেই খাবারচোরের উৎপাত শুরু হয়েছে। বিভিন্ন বাড়ি থেকে চুরি যাচ্ছে খাবার। কে করছে কাজটা? কেনই বা? সন্দেহভাজনদের উপর গােয়েন্দাগিরি শুরু করল কিশাের ।