“তিন গোয়েন্দা ভলিউম-১০৬: ভূতুড়ে শহর রোবট রহস্য ইচ্ছাপূরণ”বইটির শেষের ফ্লাপের কিছু কথা: ভূতুড়ে শহর: রকিব হাসান। গােল্ডেন ডাের সিটি। ভয়ঙ্কর এক মৃত্যুপুরী। রাত দুপুরে শােনা যায় অদ্ভুত চিৎকার। মাথার অনেক উপর থেকে ভেসে আসে। বড় বড় ভ্যাম্পায়ার-বাদুড়ের ডানা ঝাপটানাের শব্দ,মাটির নীচ থেকে যেন চুইয়ে উপরে উঠে আসে প্রেতের চাপা গােঙানি। মুসাকে নিয়ে সাগরে ডুব দিল কিশাের। নড়ে উঠল ক্যাপ্টেনের কঙ্কাল। রােবট-রহস্য: শামসুদ্দীন নওয়াব ভয়াবহ মারণাস্ত্র ডিসিনটিগ্রেটর গান ওটার প্ল্যান,মাল-মশা চুরি গেল একে একে। কারা করছে অপকর্মটা? কী তাদের উদ্দেশ্য? জীবনবাজি রেখে এগিয়ে এল। কিশাের আর হিরু চাচা। ইচ্ছাপূরণ: শামসুদ্দীন নওয়াব পুরানাে একটা বােতল। ওটা খুলতেই ঘটতে শুরু করল অদ্ভুত সব ঘটনা। কোথেকে উদয় হলাে দীর্ঘদেহী এক আগন্তুক। আশ্চর্যজনকভাবে সত্যি হয়ে যাচ্ছে তিন গােয়েন্দার ইচ্ছেগুলাে। রবিনের ধারণা আগন্তুক জিন,বােতল থেকে বেরিয়েছে। ওর কথা হেসেই উড়িয়ে দিল কিশাের । কিন্তু ক্রমেই জটিল হয়ে উঠছে রহস্য।