সে এক আশ্চর্য ঘটনার সূত্রপাত। যা হাজারো মানুষের অশ্রু বেদনার অনুঘটক হয়েছিল। স্বপ্নেও কেউ ভাবেনি এই ছোট্ট শহরটিতে এতো বড় মর্মান্তিক ঘটনা ঘটে যাবে। কিন্তু না ভাবলেই কি নিয়তি এমনিভাবে সহসা মানুষকে কষ্টের দারপ্রান্তে পৌঁছে দেয়। যার মাঝে মানুষের কোন রকম হাত থাকেনা। এ হলো বিধাতার ইশারা মাত্র যার উর্ধে মানুষের কিছু করার থাকে না। তবে এমন ঘটনা ঘটেনি কখনো নেত্রকোণার ইতিহাসে।
এ ঘটনা ইতিহাস রঞ্জিত করে গেলো নেত্রকোণার অস্তিত্বের দেয়ালে। যে শহরটি সব সময় কৌতূহলপূর্ণ থাকতো, হাসি ঠাট্টা আর আনন্দে ভরপুর মত্ত থাকতো মানুষজনেরা সে শহরটিকে নিস্তব্ধ, ক্লান্তিময় করে দিলো একটি মাত্র ঘটনা। যেনো হৃদয়ে বিদ্ধ করা তারকাটার মতো যন্ত্রণা যা আবদ্ধ করে রেখেছে হৃদয়ে কষ্টের দূত হিসেবে। ছন্নছাড়া হয়ে গিয়েছিল শহর আর শহরের প্রতিটা অলি-গলির মানুষ। কারও মুখে ছিলনা কোন হাসি শুধু ছিল বুক ভরা হাহাকার। অবাক হওয়া, হতভম্ব হওয়া এক মর্মান্তিক ঘটনার সম্মুখিন এ শহরের মানুষজন।