“টম সয়ার,ডিটেক্টিভ” বইটির ভূমিকা থেকে নেয়াঃ মার্কিন সাহিত্যিক মার্ক টোয়েন (স্যামুয়েল ল্যাংহােন। ক্লিমেন্স-এর ছদ্মনাম) তাঁর টম সয়ারের দুঃসাহসিক অভিযান এবং হালবেরি ফিনের দুঃসাহসিক অভিযান -এর জন্য জগদ্বিখ্যাত। এ দুটি বইই আমার অনুবাদে ছাপা হয়েছে বর্ণায়ন প্রকাশনা থেকে। টম সয়ার এবং হালবেরি ফিনকে নিয়ে মার্ক টোয়েন আরও দুটি বই লিখেছিলেন টম সয়ার,ডিটেক্টিভ এবং টম সয়ার অ্যাব্রোড। তার মধ্যে প্রথমটির বঙ্গানুবাদ এই বইটি। বইটির নাম থেকেই বােঝা যাবে এটা একটা গােয়েন্দাগিরির কাহিনী : ছােট্ট বালকের গােয়েন্দাগিরি। এমনিতেই গােয়েন্দাগিরির কাহিনী আকর্ষণীয় হয়ে থাকে,তার উপর ছােট্ট বালকের গােয়েন্দাগিরি!