চারদিকে যখন আধুনিকতার মোহে নৈতিক অবক্ষয় আর অন্ধকারের হাতছানি, তখন পথহারা এই তরুণ প্রজন্মের সামনে আশার আলো হয়ে দাঁড়িয়েছে এই ক্ষুদ্র সংকলনটি।
মোবাইল ফোনের অবাধ ব্যবহার, রঙিন প্রেমের ফাঁদ আর তথাকথিত ‘সমান অধিকারের’ আড়ালে লুকিয়ে থাকা লাঞ্ছনা থেকে কীভাবে নিজেকে রক্ষা করা যায়, বাস্তব জীবনের কিছু হৃদয়স্পর্শী ঘটনার মাধ্যমে এখানে তা ফুটিয়ে তোলা হয়েছে। এই বইয়ে আছে লিপুর প্রতারণার শিকার মুমুর অশ্রুভেজা কাহিনী, আছে আফগান কিশোরী নাহিদার পাহাড়সম ঈমানি দৃঢ়তার ইতিহাস। আবার আজিজার বুদ্ধিমত্তায় একটি ভেঙে যাওয়া সংসার জোড়া লাগার গল্প যেমন অনুপ্রাণিত করবে, তেমনি ‘কুদৃষ্টি’র ভয়াবহ পরিণাম আপনাকে নতুন করে ভাবতে শেখাবে।
প্রিয় বোন! এই বইটির প্রতিটি পাতা আপনাকে আপনার হৃত মর্যাদা ফিরিয়ে পেতে সাহায্য করবে এবং ঈমানি চেতনায় উজ্জীবিত করবে ইনশাআল্লাহ। কারণ, আপনার একটু সচেতনতাই পারে একটি সুন্দর জীবন ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে।