সাগরের পা থেমে যায়। সে ধীরে ধীরে ফিরে তাকায়। নদী ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। বিকেলের ম্লান আলো তার মুখে পড়ে কেমন এক বিষণ্ণ আভা তৈরি করেছে। তাকে দেখে সাগরের বুকটা হঠাৎ কেমন নরম হয়ে আসে। অদ্ভুত এক মায়া তাকে ঘিরে ধরে। সে ভাবতে থাকে, কেন সে এতদিন নদীকে এড়িয়ে গেছে? কেন তার খোঁজ নেয়নি? কেন তাকে কষ্ট দিয়েছে? এই প্রশ্নগুলো একসাথে এসে তাকে ভেতর থেকে আঘাত করে। নদী কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর কবিতার মতো করে বলে ওঠে–
| বইয়ের নাম | তুমি ছিলে বলেই |
| লেখক | সবুজ আহম্মদ মুরসালিন |
| প্রকাশনী | বই অঙ্গন প্রকাশন |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 242 |
| সংস্করণ | 1st Published, 2026 |
| বিভাগ | উপন্যাস |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।