রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন—
সহজ কথা যায় না বলা সহজে।
‘তুমি কোথাও নেই’ এই কাব্যগ্রন্থ সেই সহজ কথাগুলো বলারই এক নিরীহ প্রয়াস। এই বইয়ের প্রতিটি কবিতায় জটিলতার আড়ম্বর নেই, নেই দুর্বোধ্য শব্দের ভার। আছে মানুষের খুব চেনা কিছু অনুভূতি—ভালোবাসা, অভিমান, অপেক্ষা, বিচ্ছেদ, শূন্যতা আর না-পাওয়ার দীর্ঘশ্বাস।
কিছু অনুভূতি থাকে, যা মুখে বলা যায় না। কিছু কথা থাকে, যা প্রিয় মানুষটির কাছে পৌঁছায় না। সেই না-বলা কথাগুলোই কখনো কখনো কবিতা হয়ে ওঠেছে।
‘তুমি কোথাও নেই’—শুধু কারও অনুপস্থিতির গল্প নয়। বরং অনুপস্থিতির ভেতরেও কাউকে অনুভব করে যাওয়ার গল্প।