সাগর বাথরুমে ঢুকল। আয়নার সামনে দাঁড়িয়ে টাইটা ঠিক করল। টাইটা রিফাতের কাছ থেকে নিয়েছে। রিফাত ম্যাজিস্ট্রেট মানুষ। সারাক্ষণ টাইটুই পরে থাকে। চাইতেই দিয়ে দিল। কালো প্যান্ট ক্রিম কালারের শার্ট সাথে লাল টাই। গুলোতে হাত বুলিয়ে বের হবে এমন সময় ফোনটা বেজে উঠল। পুরবীর কেন। এক্ষুণি ডাকবে। কি বলবে তাড়াতাড়ি বল। টাইটা পরেছ? হ্যাঁ।
যা যা জিজ্ঞেস করে ঠিকমতো উত্তর দেবে। আজ আমার কঠিন প্রিপারেশন পুৱৰী। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে প্রশ্ন করে অাটকাতে পারবে না। আমেরিকার শহরে ব্লাক আফ্রিকান পুলিশের গুলিতে মরেছে? নাইজেরিয়ার কোনো কোনো শহরে বুকু হারাম হামলা করেছে? ইরাকের কোনো কোনো শহর আইসিস দখলে নিয়েছে? এমন সব প্রশ্ন করেও আটকাতে পরবে না।