দেশে দক্ষ মানব সম্পদ গড়তে হলে সর্বস্তরের শিক্ষার প্রসার ও মানোন্নয়নের কোন বিকল্প নেই। বিখ্যাত আরব কবি কাহলিল জীবরান বলেছিলেন একটি জাতির প্রকৃত সম্পদ তার সোনা দানার মধ্যে নিহিত নয়। নিহিত তার শিক্ষিত, জ্ঞানি এবং মর্যাদাবান নাগরিকদের উপর। সুতরাং এই অর্থেই বলা হয় শিক্ষাই জাতির মেরুদন্ড। আধুনিক প্রতিযোগিতামূলক বিশ্বে কোন দেশ টিকে থাকতে পারবেনা যদি সে তার দেশের মানুষকে প্রকৃত অর্থে শিক্ষিত করে তুলতে পারে। আনুষ্ঠানিক শিক্ষার শুরু প্রাথমিক স্তর থেকে যার শেষ বিশ্ববিদ্যালয় পর্যায়ে। যেহেতু আধুনিক শিক্ষার ধারণাটা অমরা গ্রহণ করেছি দেরিতে সেহেতু প্রত্যেক স্তরেই আমাদের সমস্যা বহুমাত্রিক এবং নানামুখি।