উহারা!
কি আশ্চর্য! কি আশ্চর্য!
অতি আশ্চর্য আমার চিন্তাকে এলোমেলো করে দিচ্ছে। মাথার মধ্যে সাধু ভাষার ব্যবহার হচ্ছে।
এই যে, তোমরা কি সত্যই আসিয়াছ? এত দিন পরে আমি কি তোমাদের সত্যই দেখিতেছি?
প্রশ্নগুলো আমি মনে মনে করলাম। করেই নিজের বোকামি বুঝতে পারলাম। ড্রেসিং গ্লাসে কেউ নেই। শুধু আমার প্রতিবিম্ব। নিজের প্রতিবিম্বের সাথে শুধু শুধু মনে মনে কথা বলা আমার সাজে না। আমি ড্রেসিং মিরর থেকে সরে এলাম।