by শাকিল মাহমুদ, মুহাম্মদ আবদুস সালাম, সালমান বিন নোমান, সুলতানুল মু’মিনীন, এনামুল করীম ইমাম, যোবায়ের নাজাত, সালিম আব্দুল্লাহ, সাদিক ফারহান, আহমাদ সাব্বির, ইউনুস আহমাদ, জুনায়েদ আহনাফ, মাওলানা সাদ আবদুল্লাহ মামুন, নাঈম হাসান, ইফতেখার জামিল
বাংলাসাহিত্যে যদি এমন কোনো মৌলিক রচনার ধারা সূচিত হয়, যা অন্য ভাষাভাষীরা অনুবাদে আগ্রহী হবে, তাহলে কেমন হয়? আজকাল যখন এমন ভাবতেই ভয় পাই আমরা, নিজস্ব মৌলিক রচনার পরিবর্তে সবাই যখন ছুটছি বিদেশি লেখকদের বইয়ের অনুবাদের পেছনে, তখনই ‘পড়প্রকাশ’ থেকে তেরোজন তরুণ লেখকের হাত হয়ে এমনই এক রচনাসিরিজ আসছে—যা সময়ের সাহসী উদ্যোগ; এবং অনেকটা চ্যালেঞ্জেরও!
হয়তো আজ থেকে অনেক বছর পর কেউ আর বলবে না—ইসলামি বাংলা সাহিত্যে মৌলিক এবং উল্লেখযোগ্য কোনো রচনা নেই—সেই লক্ষ্য বাস্তবায়নেই পড়প্রকাশ ও ১৩জন লেখকের এই সাহসী অভিযাত্রা৷
আজওয়াজে মুতাহহারাত—নবিজি সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণ; বাংলাভাষায় তাদের একেকজনকে নিয়ে আলাদা গ্রন্থ রচিত হয়নি ।
— পড়প্রকাশ ও প্রতিজ্ঞাবদ্ধ ১৩ তরুণ লেখক প্রথমবারের মতো প্রত্যেক উম্মুল মুমিনিনের জন্য পৃথক গ্রন্থ রচনা করছে, যেখানে ফিকশনের আশ্রয়ে নন-ফিকশন রচনা করে ইতিহাস ও গল্প-বলার আদলে দারুণ ও অভিনব ভঙ্গিমায় লেখা হয়েছে রাসুলের প্রত্যেক স্ত্রীকে নিয়ে৷ হাদিসের আলোকে, সিরাত-অবলম্বনে, বর্ণনার সৌন্দর্যে, উপস্থাপনার অভিনবত্বে, ভাষার মাধুর্যে ভিন্নধারার এক রচনার সমষ্টি নিয়ে সামনে আসছে এই সিরিজটি, যার প্রতিটি বাক্য নিরেট সত্য ইতিহাস, কিন্তু বর্ণনা গল্পের আদলে৷ গ্রহণযোগ্য বিভিন্ন রেফারেন্সের সাহায্যে উম্মাহাতুল মুমিনিনের বৈচিত্রময় জীবনালেখ্যতে রয়েছে নানান ঘটনা, উত্থান-পতন ও শিক্ষণীয় অনেক কিছু।
তাদের জীবনী চিন্তার খোরাক যোগায়, অন্তর আনন্দিত করে; হাসি-আনন্দ, দুঃখ-দুর্দশা আর হতাশায় নিমজ্জিত বর্ণাঢ্য জীবনের এক অবিস্মরণীয় উপাখ্যান আমাদের করে৷ প্রজ্ঞাপূর্ণ ও জ্ঞানগর্ভ নসিহত, উত্তম চরিত্র ও আচরণের উজ্জ্বল দৃষ্টান্ত, বিয়েপূর্ব জীবন, বিয়ের আগে ও পরে রাসুলের সাথে তাদের সম্পর্কের বিশদ বর্ণনা, রাসুলের তিরোধানের পর তাদের কর্ম—হাদিস বর্ণনা ও প্রাসঙ্গিক নানান ইলমি খেদমতের সমন্বিত আলোচনা করা হয়েছে এই সিরিজে৷
তরুণরা সবসময়ই ইতিহাস সৃষ্টি করে। এই ১৩ তরুণ ইতিহাসের আশ্রয়ে নতুন এক ইতিহাসের জন্ম দেবে ইনশাআল্লাহ, যাদের ক্ষুরধার লেখনী একবিংশ শতাব্দীর মসি-যুদ্ধে অসি-যুদ্ধের ভূমিকা রাখবে, যাদের পরিশীলিত মনন বুদ্ধিবৃত্তির দৈন্য কাটিয়ে উঠতে কার্যকরী ভূমিকা রাখবে—ইনশাআল্লাহ৷
| বইয়ের নাম | উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না সিরিজ (১৩ খণ্ড বক্স সেট) |
| লেখক | শাকিল মাহমুদ, মুহাম্মদ আবদুস সালাম, সালমান বিন নোমান, সুলতানুল মু’মিনীন, এনামুল করীম ইমাম, যোবায়ের নাজাত, সালিম আব্দুল্লাহ, সাদিক ফারহান, আহমাদ সাব্বির, ইউনুস আহমাদ, জুনায়েদ আহনাফ, মাওলানা সাদ আবদুল্লাহ মামুন, নাঈম হাসান, ইফতেখার জামিল |
| প্রকাশনী | পড় প্রকাশ |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 1860 |
| সংস্করণ | 1st edition, 2024 |
| বিভাগ | সাহাবীদের জীবনী |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।