আইনকে বলা হয় সমাজের দর্পণ। শাসন ঋতু পরিবর্তনের মতোই অপসৃয়মাণ। আইনের দর্পণে কাল এবং সমাজকে দেখা যায়। খ্যাতি-অখ্যাতির গৌরচন্দ্রিকায় শাসন হরফ হয়েই থাকে। কাল ও ঘটনাবলী ইতিহাসের নিয়ামক হলেও লেখকের দৃষ্টিভঙ্গি রচনারীতিকে প্রভাবিত করে থাকে। বলতেই হবে,ভারতীয় উপমহাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ ঐতিহাসিকদের সুদৃষ্টি লাভে খুব কমই সক্ষম হয়েছে। ‘উন্নত সমাজ কর্তৃক অনুন্নত সমাজকে পদানত করার’-একটি তত্ত্ব উপমহাদেশে ততদিন চালু ছিল,যতদিন পর্যন্ত সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়নি। সত্যি বলতে কি,আবিষ্কৃত সিন্ধু সভ্যতা নির্দেশ করে শিলার মতোই প্রাচীন বাংলাদেশের আইন আর শাসনের ইতিহাস। উপমহাদেশের আইন ও শাসনের ইতিহাস গ্রন্থটি প্রাচীনকাল থেকে সুলতানী আমল আইনের বিবর্তনের প্রধান প্রধান দিকের প্রতি আলোকপাতের প্রয়াস মাত্র। এই প্রয়াসের অভীষ্ট ইতিহাসের ধারাবাহিকতায় বাংলাদেশের আইন ও শাসনের মূল্যায়ন। বর্তমান সংস্করণ আরও সমৃদ্ধ হওয়াতে পাঠকের কাছে পূর্বের চেয়ে বেশি মনোযোগ দাবি করে।
| বইয়ের নাম | উপমহাদেশের আইন ও শাসনের ইতিহাস ১ম খন্ড |
| লেখক | আবদুস সালাম মামুন |
| প্রকাশনী | অ্যাডর্ন পাবলিকেশন |
| ভাষা | bangla |
| বিভাগ | History of the Indian Subcontinent |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।