উপন্যাসের জীবন বহু অর্থে ব্যক্তিরই জীবন, তবু তার বিকাশ বা বিন্যাস নানা জন নানা ভাবে করে থাকেন। তাদের শিল্পমুখর বাস্তবজীবনও আনেন নানাভাবে, কারও থাকে সনাতনি হিসাব, তারও থাকে নানান এক্সপেরিমেন্ট, জাদু, রূপকল্প, উপকথা তার সাথে মিশিয়ে দেন কেউ। রবিঠাকুরের গোরা যেন তার মানসপটের শিল্পিত আয়োজন, মাহমুদুল হর বরাবরই নিজস্ব এক জগতের আকাঙ্ক্ষী ক্ষী ছিলেন, ননী ভৌমিক প্রগতিশীল স্বপ্নিল বাস্তবতার এক জনক, কমলের মতো কেউ বা হন প্রতিষ্ঠান, কেউ প্রতিষ্ঠান ভাঙার নিমিত্তে শিল্পে জারিত। শহীদুল জহির তার নির্মিত