'উৎসর্গ' নামের এই উপন্যাসটি লিখতে লিখতে আমি বড় হয়েছি। বাংলা সিনেমায় যেমন গাড়ির পেছনে ছুটতে ছুটতে কিংবা একটা গান শেষ হলেই হুট করে নায়ক-নায়িকা বড় হয়ে যায় ঠিক সেভাবেই। কারণ 'উৎসর্গ' যখন লিখতে বসি, তখন আমার মা ছিলেন। যখন শেষ করি, তখন আমার মা পৃথিবীতে আর নেই।