পত্রিকায় একটা ছবি দেখল অভীক। শিরোনাম 'জীবন্ত সমাহিত?'
কোনো বিবরণ নেই ছবিতে।
বিস্তৃত প্রান্তরে নভোচারীদের মতো পোশাকাচ্ছন্ন এক মানব অন্য এক মানবকে কবরে ঠেলে দিচ্ছে। কোথাও কেউ নেই, শুধু প্রান্তরজুড়ে শেষবিকেলের ম্যাড়ম্যাড়ে রোদের আভা।
ছবিটা তাকে উতলা করল। মনের আনাচে-কানাচে খেলে যায় বিকৃষ্টির ঢেউ।