মানুষের জীবনে প্রেম-ভালোবাসা এক অনবদ্য বিষয়। আজকের যুগে তরুণ-তরুণীদের মধ্যে প্রেম-ভালোবাসার যেন জোয়ার বইছে। অনেক ক্ষেত্রে দেখা যায় এদের কেউ কেউ ইন্টারনেট, ফেসবুক, ভাইবারে প্রেমের আদান প্রদানে এতটাই মগ্ন হয়ে যায় যে, পড়াশুনা বা বাস্তব জীবনে উন্নতির কথাই ভুলে যায়। ফলে তাদের জীবনে অনেক খেসারত দিতে হয়।
এদের অনেকেই নিম্নমানের জীবন যাপন করতে বাধ্য হয়। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নিয়ে কঠোর পরিশ্রম করতে হবে। তবেই ভাল সামাজিক ও অর্থনৈতিক অবস্থান পাওয়া যাবে। পরিণতিতে সুখী দাম্পত্য জীবন অর্থাৎ প্রেম- ভালোবাসার সুখের স্বাদ পাওয়া যাবে। মানুষের জীবনে দারিদ্র্য এক অভিশাপ। কারণ জীবনে দুঃখ-দুর্দশা, অপমান- এ সবই দারিদ্র্যের অমোঘ পরিণতি কথায় বলে, বীরভোগ্যা বসুন্ধরা'