উপন্যাসে যে ব্যাপ্তি সচরাচর প্রত্যাশা করা হয় তা পূরণের প্রয়াস সেই তুলনায় বিশেষ লক্ষ্যযােগ্য হয় না। আমাদের অগ্রজ লেখকেরা সেদিক দিয়ে ছিলেন ব্যতিক্রমী। এমনি পৃথক ঘরানার লেখক আবু জাফর শামসুদ্দীন রচনা করেছিলেন। এপিকধর্মী উপন্যাস পদ্মা মেঘনা যমুনা এবং বিশালাকার আখ্যান ভাওয়াল গড়ের উপাখ্যান ঊনবিংশ শতকের শেষার্ধের পটভূমিকায় বাংলার এক বিশিষ্ট অঞ্চলের জীবনধারা তিনি সজীব করে তুলেছিলেন ভাওয়াল গড়ের উপাখ্যান গ্রন্থে ভারতে বৃটিশ শাসন যেসব পরিবর্তনময়তা বয়ে আনছিল তার মুখােমুখি হয়ে সমাজে সৃষ্ট আলােড়ন, প্রতিরােধ ও সংগ্রাম এখানে মূর্ত হয়েছে কাহিনীর বিস্তার ধারাবাহিকতায় ঔপন্যাসিকের হাত ধরে পাঠক প্রবেশ করবেন ভাওয়াল গড়ের জীবনের গভীরে, অতীত জীবনযাত্রা জানবেন নিবিড়ভাবে এবং যুক্ত হবেন হাসি-কান্না, প্রেম-অপ্রেমের দোলাচালে মানবের চিরন্তন আকুতির সঙ্গে প্রাবন্ধিক, চিন্তক, কথাসাহিত্যিক আবু জাফর শামসুদ্দীনের। জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত এই বিশেষ সংস্করণ নতুন করে পাঠকের পরিচিতি ঘটাবে শক্তিমান এক সাহিত্যব্রতীর সঙ্গে।
-ভাওয়াল গড়ের উপাখ্যান
প্রায় সাত বছরের নিষ্ঠাবান পরিশ্রমে মহাকাব্যিক আখ্যান 'পদ্মা মেঘনা যমুনা' রচনা সম্পন্ন করেছিলেন আবু জাফর শামসুদ্দীন। ১৯৬৮ সালে পাণ্ডুলিপি তৈরির কাজ শেষ হলেও বাংলাদেশের স্বাধীনতার পরই এর প্রথম প্রকাশনা সম্ভব হয়। প্রকাশ মাত্র 'পদ্মা মেঘনা যমুনা' উপন্যাস বাংলার সামাজিক ইতিহাসের শিল্পরূপ ধারণের অনন্য প্রয়াস হিসেবে স্বীকৃতি অর্জন করে। উপন্যাসে জীবনের বিশাল বিস্তার ধারণের পাশাপাশি সামাজিক-রাজনৈতিক পরিবর্তনময়তার নিরিখে মানবিক হাসি-কান্না-আনন্দ-বেদনার রূপ মেলে ধরার চেষ্টা এখানে অর্জন করেছে সার্থকতা। বিশ শতকের বড় অংশ জুড়ে যে জীবন-সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি শেষাবধি তার জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করলো অনাগত সেই মহান সংগ্রামের পদধ্বনি যেন শুনতে পাওয়া যায় এই কাহিনীতে। বাংলা উপন্যাসের ইতিহাসে এ-এক চিরায়ত সংযোজন, সবসময়ের সকল পাঠকের জন্য অবিস্মরণীয় পাঠ-অভিজ্ঞতা।
-পদ্মা মেঘনা যমুনা
দীর্ঘ সময় ধরে ভারতবর্ষ শাসনের পরে মুসলমানরা কর্তৃত্ব হারায় ইংরেজদের কাছে
তারা কিছুতেই মেনে নেয়নি পলাশী পরবর্তী একশত বছরে কোম্পানির শাসন
চলেছে অসহযোগিতা, বিরোধীতা এবং সশস্ত্র সংগ্রাম
১৮৫৭-এর মহাবিদ্রোহের পরে ইতিহাসের একটি ক্রান্তিকালে পরির্বতন আসে মুসলিম মানসে
যখন তাদের একটা অংশ ইংরেজ শাসনকে বাস্তবতার প্রয়োজনে মেনে নেয়
ইংরেজি ভাষা ও সংস্কৃতি শিখে
পশ্চিমের জ্ঞানবিজ্ঞান আয়ত্ত করে
সরকারি আর্থিক ও অন্যান্য বৈষয়িক প্রাপ্তি তাদের ধ্যান জ্ঞান হয়ে ওঠে
ঊনবিংশ শতকের কোলকাতা শহরের প্রেক্ষাপটে রচিত এক বাঙালি মুসলমান যুবকের গ্রাম থেকে শহরে গিয়ে যুগ পরিবর্তনের পালে যুক্ত হওয়ার সংস্কৃতির সংকরায়ন কালের এই সংকীর্তন।
-সংকর সংকীর্তন