“ভিন্ন চোখে কওমি মাদরাসা" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
দেওবন্দ কেন প্রতিষ্ঠিত হয়েছে, কী পড়ানাে হয় কওমি মাদরাসায়, কওমি মাদরাসা জাতিকে কী দিয়েছে, দরসে নিজামি কীভাবে এলাে-এসব বিষয়ে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে এই বইয়ে। কে ছিলেন স্যার সৈয়দ, আসলে তিনি কী চেয়েছেন, কী উদ্দেশে আলিগড় বিশ্ববিদ্যালয় ও কলকাতা আলিয়া প্রতিষ্ঠিত হয়েছে, এসব নিয়ে রয়েছে নতুন তথ্য। সরকারি মাদরাসা প্রতিষ্ঠার ফলাফল, ব্রিটিশদের প্রণীত শিক্ষাব্যবস্থার ফলাফল ও কওমি মাদরাসা প্রতিষ্ঠার ফলাফল উল্লেখ করা হয়েছে প্রত্যক্ষদর্শীদের বিবরণে। ভারতবর্ষে মুসলমানরা এত বিভক্ত কেন, কীভাবে মুসলমানদের মধ্যে নতুন দল-উপদল সৃষ্টি হলাে-বিস্তারিত রয়েছে ঐতিহাসিকদের জবানে। উপমহাদেশে ব্রিটিশদের আগমনের পূর্বাপর ও মুসলমানদের লাভ-ক্ষতির খতিয়ানও রয়েছে এখানে।
কওমি মাদরাসা ও সাধারণ শিক্ষাব্যবস্থার মধ্যে তুলনামূলক পর্যালােচনা ও কওমি মাদরাসার সনদের সরকারি স্বীকৃতি ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলােচনা এসেছে। একেবারে নতুন ও ভিন্ন চিন্তা থেকে লেখা কওমি মাদরাসার ইতিহাসের আদ্যোপান্ত পাওয়া যাবে এক মলাটে।