বাংলা উপন্যাসের সঙ্গে পাঠকের চাহিদার যোগ সুনিবিড়। 'ভোগ' একটি ভিন্নধর্মী উপন্যাস। আছে ভালোবাসার যন্ত্রণা, জীবন বাঁচানোর লড়াই, অকৃতার্থ প্রেমকাহিনী। কারও কারও পৃষ্ঠপোষকতায় জীবন ধন্যও হয়ে থাকে- এটা যেমন সত্য তেমনি- আবার বিপদমুখি হয়েও ওঠে। তবে তা কতখানি এটি সহজেই অনুধাবনযোগ্য নয়! চারদিকে সাধারণত দেখে থাকি- মানুষের বিচিত্র জীবনে কোনও কোনও ঘটনাও আকস্মিক সংশয়ের মুখোমুখি করে তোলে। কারও-বা সুন্দর স্বপ্ন দেখার পরিণতি একপর্যায়ে দুঃস্বপ্নে রূপ লাভ করে। অতিমারি করোনাকালে এমনভাবে অসংখ্য মানুষের জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছিল। সে নারী বা পুরুষ যে-ই হোক না কেন? এমনই এক চরিত্র এ উপন্যাসের কিশোরীর। শ্মশানের ধারে বড় হয়ে ওঠা শিক্ষাহীন নিম্নবর্ণের মানুষের মেধা ও যোগ্যতার উদাহরণ মেয়েটি। কিন্তু হিসেব করে আঙুলে গুণতে গেলে দেখা যায় চলার পথে ফেলে রাখা অসংখ্য কাঁটা, কিংবা বড়বড় পাথর, পিছলানো রাস্তা। 'ভোগ' উপন্যাসে নারী চরিত্রের কৌতুকপূর্ণ ও তির্যক দৃষ্টিভঙ্গি কাহিনীর অত্যন্ত শক্তিশালী দিক। অবিশ্বাস্যগতিতে তার