উপন্যাস: ভ্রম
একটি শ্রাবণ দিনের মনস্তাত্ত্বিক উপাখ্যান
২২ শে শ্রাবণ! দিনটার সাথেই জড়িয়ে আছে বাঙালির এক গভীর আবেগ। ঠিক তেমনই এক কাঠফাটা রোদ্দুর আর মেঘের আনাগোনার দিনে, যখন রবি-প্রেমিরা স্মৃতিচারণে ব্যস্ত, তখন এক তরুণ বেরিয়ে পড়ে তার প্রেমিকাকে নতুন করে খুঁজতে।
গল্পের মূল সুর:
মরীচিকা ও প্রেম: তার প্রেমিকা যেন এক মরীচিকা, এক সুন্দর 'ভ্রম'। এই ভ্রমকে ধরতেই তার সঙ্গী স্বয়ং রবীন্দ্রনাথ।
সারদার খোঁজে: নানান ঘোরপ্যাঁচ আর অদ্ভুত সব বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে তরুণ ছুটছে সারদার পিছনে।
ঈশ্বরের খেলা: তরুণ আর সারদার প্রেমের আড়ালে পর্দার আড়াল থেকে ঈশ্বর কোন যোগ-বিয়োগের খেলা খেলছেন?
শেষ পর্যন্ত কি সারদা ধরা দেবে তরুণের হাতে? নাকি পুরো বিষয়টিই থেকে যাবে কুয়াশাচ্ছন্ন?
"এক তরুণ যেন হাজার তরুণকে নিয়ে বাঁচে। তরুণের বৃষ্টিমাখা দিনের উপাখ্যান হলো— ভ্রম।"
মনস্তাত্ত্বিক টানাপোড়েন আর নাগরিক জীবনের এক অনন্য আখ্যান।