ফারজানা মলি প্রগতিশীল চিন্তার ধারক হয়েও অধিকাংশ বাঙালি নারীর ন্যায় সমঝোতার মধ্যে দিয়ে অতিবাহিত করে তার বিবাহিত জীবনের ছয়টি মাস। এরপর একসময় সে অনুভব করে এ দেশের যেসব নারী পুরুষ জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীকে ভালোবাসার বিষয়টিকে শুধুমাত্র একটি নিয়মতান্ত্রিক সীমানায় অভ্যাস হিসেবে লালনপালন করে, সেও তাদের দলেরই একজন হয়ে তার বিবাহিত জীবন যাপন করেছে এতদিন।
তার মন তখন তার অকৃত্রিম আকাক্সক্ষাগুলোকে ছুঁয়ে দেখতে চায়। নানাবিধ লাঞ্ছনার শিকার হয়ে তার ক্লেশকর জীবন যাপন এবং পরবর্তীতে তা থেকে উত্তরণের কাহিনি নিয়ে এই উপন্যাস।