আমরা সবসময় ভুল সময়ে সঠিক মানুষের প্রেমে পড়ি। যাদের আমরা মনপ্রাণ উজাড় করে ভালোবাসতে শুরু করি দিনশেষে দেখা যায় মানুষগুলোর আগমন আমাদের জীবনে ভুল সময়ে ঘটেছে।
পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধতম স্বামীর ভালোবাসাকে উপেক্ষা করে সমস্ত বাধা পেরিয়ে সারা যখন তার প্রিয় প্রেমিক পুরুষ বিয়ে করার জন্য কাজী অফিসের সামনে দাঁড়ালো তখন সূর্য মেঘের আড়ালে ঢেকে গিয়েছে। বিধাতা তখন অভাবনীয় এক সিন্ধান্ত নেন যা সারার জীবনের পুরো মোড় ঘুরিয়ে দেয়।
শুদ্ধ ভালোবাসা হলো অমূল্য রত্নের মতো। সহজে সবাই পায় না। যারা একবার শুদ্ধ ভালোবাসা পায় তাদের উচিত ভালোবাসার সম্মান করা, যত্ন নেওয়া। প্রতিটা মানুষের জীবনে ভালোবাসা আসে কিন্তু প্রতিটা মানুষ শুদ্ধ ভালোবাসার যথাযথ সম্মান দিতে জানে না।