ভূতং ছানা চটেং। তার যন্ত্রণায় ভালো নেই ভূতপুরের কেউ। দিনমান গাছের ডালে ঝুলে থাকে আর ডালের মতো সুড়ুৎ টেনে চাঁদের আলো খায়। হুটহাট তার মেজাজও খারাপ হয়ে যায়। মেজাজ বিগড়ে গেলে যাকে সামনে পায় তাকেই চড় দিয়ে বসে। তার কোলাকুলি খালাকেও চড় দিয়ে দিয়েছে একবার। তারপর? বলবো না। তোমরাই পড়ে নাও। এর ভেতর হয়েছে কি জানো? ভূতপুরে একটা মানুষ পিচ্চিকে ধরে নিয়ে এসেছে তার ম্যানজ্যাকিং ক্লাব। ছেলেটা একটু কানা টাইপের। সে ভূতপুরে এসে শুরু করে দিল নতুন গণ্ডগোল। তারপরের ঘটনা জানতে হলে পড়ো ভূত চটেং আর কানা চটেং…