ছেলেটা ঘরে ঢুকল। চোখ বন্ধ করে বিড়বিড় করে কী যেন বলে গ্লাসে ফু দিল—বাবলু দেখল, দুধ দুধের মতোই আছে। আগের মতোই কুৎসিত। সর ভাসছে।
ছেলেটা বলল, "দেখলি দুধ কেমন পেপসি বানিয়ে দিলাম? কঠিন মন্ত্র—তোকে শিখিয়ে দেব। এই মন্ত্র দিয়ে খাবার জিনিস বদলে ফেলা যায়।"
মনে কর তোকে ছোট মাছ দিয়ে ভাত দিয়েছে, খেতে ইচ্ছা করছে না।
মন্ত্র পড়ে ফু দিবি, ছোট মাছ হয়ে যাবে মুরগির রান।
সে বাবলুকে জিজ্ঞেস করল, "তুই মুরগির রান খাস, না বুকের মাংস?"
বাবলু বলল, "দুধ তো আগের মতোই আছে। একটুও বদলায়নি।"
— হুমায়ূন আহমেদ