ব্রিটিশ ভারতে মুসলমানদের মধ্যে যে কয়েকটি ধর্মীয় সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন শুরু হয়েছিল, তাদের মধ্যে ওয়াহাবী আন্দোলন, আলিগড় আন্দোলন এবং খিলাফত আন্দোলন নিশ্চিতভাবে উল্লেখের দাবি রাখে। এদের মধ্যে প্রথম ও শেষোক্ত আন্দোলন সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী আর আলীগড় আন্দোলন ছিল এ দুটি আন্দোলনের মধ্যবর্তী পর্যায়ে প্রগতিশীল শিক্ষা ও সংস্কৃতির নবজাগৃতির এক উদ্দীপক সূচনা।
আলোচ্য গ্রন্থে লেখক এই তিনটি আন্দোলনের মধ্যে এক যোগসূত্র খোঁজার প্রয়াস পেয়েছেন। একই সঙ্গে হিন্দু-মুসলমান ঐক্যের এক বিরাট সম্ভাবনার কথাও তিনি তুলে ধরেছেন, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক।