অবশেষে নিজের সত্যিকার ভালোবাসা খুঁজে পেয়েছে সৌরভ। পারিবারিকভাবে সবকিছু ঠিকঠাক। কিছুদিন পর বিয়ে। এমন সময় করবা চৌথের দিন মারা গেল প্রেরণা- সৌরভের হবু স্ত্রী। ঘটনাস্থলে থাকায় সন্দেহের তীর মালহোত্রা বাড়ির হবু জামাইয়ের দিকেই। ‘দ্য গার্ল ইন রুম 105’-এর কেশভ আর সৌরভকে মনে আছে তো? সেই খুনের কেইস সমাধানের পর গোয়েন্দা সংস্থা খুলেছে দুই জিগরি দোস্ত। নতুন কেইস জুটতে সময় লাগলো না। এবং এই ঘটনার সাথেও ব্যক্তিগতভাবে জড়িয়ে গেল ওরা। দুই বন্ধু কি পারবে নিজেদের গা বাঁচিয়ে মালহোত্রা পরিবারের গোলকধাঁধা থেকে খুনিকে শনাক্ত করতে? নাকি ভেঙে যাবে তাদের এতদিনের বন্ধুত্ব? প্রিয় পাঠক,ভালোবাসা-পরিবার-রহস্যের এই আখ্যানে আপনাদের স্বাগতম।
| বইয়ের নাম | ওয়ান অ্যারেঞ্জড মার্ডার |
| লেখক | চেতন ভগত |
| প্রকাশনী | আদী প্রকাশন |
| আইএসবিএন | 9789849621461 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 296 |
| সংস্করণ | 1st Published, 2022 |
| বিভাগ | Thriller & Adventure Stories |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।