"ওয়ার অ্যান্ড পিস" বইয়ের ভূমিকার অংশ থেকে নেয়া:
সর্বকালের মানুষের আশা-আকাঙ্খা, সাফল্য-নৈরাশ্য এবং জীবনের মূর্ত-অমূর্ত সকল ক্লেদ ও সৌন্দর্য নান্দনিক ও সাহিত্যিক প্রকাশে যারা বিশ্বখ্যাত ও সর্বজনশ্রদ্ধেয় তাঁদের মধ্যে উল্লেখযােগ্য হলেন ইংরেজি সাহিত্যের শেকসপীয়র, জার্মান সাহিত্যের গ্যেটে, বাংলা সাহিত্যের রবীন্দ্রনাথ ঠাকুর এবং রুশ সাহিত্যের লিও তলস্তয়। তলস্তয়সহ এঁরা সকলে কালকে অতিক্রম করে কালাতীত হয়েছেন। যুগকে অতিক্রম করে হয়েছেন যুগােত্তীর্ণ। এঁরা অক্ষয়-অমর। এঁদের কীর্তি সর্বকালের সকল মানুষের অমূল্য সম্পদ।