জগতে অতিকায় প্রাণী আছে অনেক। কোনো কোনো প্রাণী দেখলে ভয়ে কাঁপন ধরে। মনে হয় ছোটখাটো পাহাড় যেনো। আবার কোনো কোনো প্রাণী দেখলে মনে হয়, এ যেনো ঝাঁকড়া মাথার বটগাছ- উড়ে আসছে। সবই যে এক সমান আকারের দেহ নিয়ে চলে তা কিন্তু নয়। তবে একই প্রজাতির মধ্যে সে বন্ধু আকারের অধিকারী তাই তাকে অতিকায় বলা যায়। যেমন ডোরা, গোখরো, কিংবা গেছো সাপের সাথে যদি অজগরের তুলনা করা হয় তাহলে তাকে বিশাল না বলে কি পারা যাবে।