মনের মধ্যে সুদূরের জন্য দোলা লাগিয়ে ইংলণ্ডের অপরূপ ঋতু-উৎসব পরীক্ষার্থীর জানালার সামনে দিয়ে শোভাযাত্রার মত মাসের পর মাস চলে গিয়েছে। প্রথম বসন্তস্পর্শের ভীরু উল্লাসের মধ্যে ফিরতে চেয়েছি। গাছে গাছে ফুলের আভাস, ভবিষ্যতের সম্ভাবনার সূচনা খুঁজে পাবার জন্য, সোয়ালো পাখির ফিরে আসার জন্য, সী-গালের জল-কেলির জন্য, আমার জানালার সামনের বার্চগাছের পাতায় পাতায় রঙ বদলানোর সঙ্গে সঙ্গে ব্ল্যাকবার্ডের আগমনের জন্য নিজেকে প্রস্তুত রেখেছি। ভোরের স্কাইলার্কের আহ্বানটি শুনতে একদিনও ভুল হয়নি, স্নোড্রপ ও ক্রোকাসের সহসা বিকাশের সন্ধান বাদ দিতে একদিনও ইচ্ছা হয়নি।
আজ ছুটি, ছুটি! মনে মনে যে বসন্ত ব্যাকুলতা এতদিন অনুভব করেছি তা আজ ছাড়া পাবে। কাজের বাধা যেন দূর হয়ে গেল-তা সে যেমন করেই যাক না কেন একটা ঝড়ে উড়ে যাক বা বৃষ্টিতে ধুয়ে যাক-আর আমি অনির্দিষ্ট পথে বের হয়ে যাই। আজ থেকে আমার ছুটি কাটাব কেমন করে? দুপাশের লতাগুল্মের 'হেজে'র বেড়ার পাশ দিয়ে ছায়া-সুনিবিড় গ্রামপথে হাঁটতে হাঁটতে কখন মৃদু-