জন্মগতভাবে প্রত্যেক মানুষই কবি, সাহিত্যিক। কারণ সুখ-দুঃখ, হাসি-কান্না, সবার মধ্যেই আছে। কিন্তু চিন্তা এবং ছন্দের সমন্বয় সাধনে ব্যর্থ বলেই অনেকে কাব্যিক উপাধি থেকে বঞ্চিত হয়। মনের কথাগুলো গুছিয়ে বর্ণমালায় গেঁথে দিলেই সাহিত্য হয়ে যায়। আমি সেই চেষ্টাই করেছি মাত্র। তবুও নিজেকে লেখক ভাবার ধৃষ্টতা আমার নেই। মানুষের জীবনঅধ্যায় সাধারণত চার ভাগে ভাগ করা যায়- শৈশব, কৈশোর, যৌবন এবং বার্ধক্য। প্রত্যেকটি অধ্যায়ে মানুষ একই জিনিসকে ভিন্ন ভিন্নভাবে প্রত্যক্ষ ও উপলব্ধি করে। আর সেই উপলব্ধি থেকেই আমার লেখার এই প্রচেষ্টা।