যে কখনো সমুদ্র দেখেনি গল্পের দানিয়েল ভালোবাসে সমুদ্র, কিন্তু কখনো সমুদ্র দেখেনি। সে একদিন বেরিয়ে পড়ে সমুদ্রের খোঁজে। ক্ষণে ক্ষণে রূপ বদলানো সমুদ্র সমস্ত সৌন্দর্য মেলে ধরেছে এ গল্পে।
এক উদ্বাস্তু শিবিরের ছোট্ট মেয়ে আলিয়া স্বপ্ন দেখে একদিন সে হাজারান নামের দেশে যাবে। যে দেশে সবাই রাজকুমার আর রাজকন্যা।
মরুভূমি অঞ্চলের এক বুড়ো জেলে নামান শিশুদের বালাবিলু নামের এক পাখির গল্প শোনায়। যে পাখি এক রাজকন্যার জীবন রক্ষা করেছিল।
তিমি শিকারের প্রেক্ষাপটে সত্য ঘটনা অবলম্বনে লেখা গল্প পাওয়ানা। এ গল্পের কেন্দ্রীয় চরিত্র লিওনর জাহাজের ক্যাপ্টেন চার্লস মেলভিল স্ক্যামন। এটি প্রকৃতির প্রতি মানুষের নিষ্ঠুরতার এক হৃদয়বিদারক কাহিনি